বোদায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১৩:৩৫ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গণস্বাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন -এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার ৫ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শিক্ষক নেতা সাইফুল ইসলাম সোহাগ, মাজেদুল ইসলাম আকাশ, মহিলা দল নেত্রী মজিদা বেগম এবং এনজিও প্রতিনিধি আঞ্জুমান আক্তারসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকের মর্যাদা রক্ষা এবং একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



















