ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে বগুড়ার বাগবাড়ীতে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট সময় : ০৭:৫৪:২৬ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বগুড়া প্রতিনিধি : ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৪০০ শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদল।
রবিবার ২৫ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বাগবাড়ীর আন-নুর ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব চন্দ্র মোহন্ত, ধুনট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বরণ তালুকদার, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, শাহ সুলতানা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান এবং বাগবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ডিউ তালুকদার ও সাধারণ সম্পাদক সাদিকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে দিনটি উদ্যাপন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।



















