ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

মধ্যনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নে এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার, মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, ইউনিয়ন সমাজ কর্মী সোহেল আহমদ, সুজানুর রহমান ও মাহমুদুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রমে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নে তথ্য সংগ্রহের জন্য ৩০ জন তথ্য সংগ্রহকারী এবং ৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করার স্বার্থে নির্ভুল তথ্য প্রদান এবং তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :