ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

মধ্যনগরে সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি শাহাবুদ্দিন শাহীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:১৭ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্যোগ নেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন।

রবিবার ১১ অক্টোবর দুপুর ১২টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও শৃঙ্খলাবোধ জোরদার করার পাশাপাশি সুন্দর ভবিষ্যৎ গঠনে উদ্বুদ্ধ করা হয়।

সভায় ইভটিজিং, মাদকাসক্তি ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক মনোভাব গড়ে তোলার পাশাপাশি ইভটিজিং, মাদকাসক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :