মাভাবিপ্রবিতে সিএডি ও সিমুলেশন বিষয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সিএডি মডেলিং ও সিমুলেশন প্রযুক্তিবিষয়ক কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ অক্টোবর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগের সেমিনার হলে ‘CAD Modeling and Simulation: Skills, Careers and Industry Perspective’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। তিনি বলেন, সিএডি মডেলিং ও সিমুলেশন একটি সম্ভাবনাময় ক্ষেত্র। দেশ-বিদেশে এ বিষয়ে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক গুণাবলির চর্চা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন GaleoLab-এর প্রতিষ্ঠাতা ও সিএফডি-এফইএ সিমুলেশন ইঞ্জিনিয়ার এনগ্র. মো. রাকিবুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মোল্ড ও ডাই উৎপাদন বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ প্রকৌশলী আলাউদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক।
বক্তারা বলেন, সিএডি মডেলিং ও সিমুলেশন প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবেন। এ জন্য তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও প্রযুক্তির যথাযথ প্রয়োগে গুরুত্ব দিতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদ। সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান মারুফ। এতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।



















