ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

মাভাবিপ্রবি সাইবার সিকিউরিটি ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাহাত সম্পাদক তাহের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাইবার সিকিউরিটি ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এম. এম. রাহাত আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাহের শেখ।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মো. আকিব আল জাওয়াদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সিপিএস বিভাগের ইয়ামিন ইসলাম ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের মো. সাব্বির মোহতাব।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আইসিটি বিভাগের আলিফ আহমেদ জয়। সাংগঠনিক সম্পাদক (লজিস্টিকস) হয়েছেন সঞ্জিত সাহা এবং সাংগঠনিক সম্পাদক (ইভেন্ট ম্যানেজমেন্ট) হয়েছেন অনয় হালদার। কোষাধ্যক্ষ হয়েছেন সিপিএস বিভাগের শীলা আক্তার শিথি এবং সহকারী কোষাধ্যক্ষ হয়েছেন অ্যাকাউন্টিং বিভাগের মো. রাহুল চৌধুরী।

ইনসিডেন্ট রেসপন্ডার (নারী) হিসেবে দায়িত্ব পেয়েছেন সিএসই বিভাগের আফরোজা আক্তার এবং ইনসিডেন্ট রেসপন্ডার (পুরুষ) হয়েছেন আইসিটি বিভাগের প্রিতম কুমার সেন অনম। অফিস সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের স্বপ্না সূত্রধর।

তথ্য ও যোগাযোগ সম্পাদক হয়েছেন সিপিএস বিভাগের মো. তকি তাহমিদ এবং গবেষণা ও উন্নয়ন সম্পাদক হয়েছেন সিএসই বিভাগের নূর মাহমুদ তাসিন। ক্যাপচার দ্য ফ্ল্যাগ (সিটিএফ) সম্পাদক হয়েছেন আইসিটি বিভাগের মহিতুল ইসলাম এবং সহকারী সিটিএফ সম্পাদক হয়েছেন সিএসই বিভাগের এইচ. এম. তফাজ্জল করিম।

এ ছাড়া ইভেন্ট ও ডিজাইন সম্পাদক হয়েছেন সিপিএস বিভাগের মো. তাহমিদ হাসান এবং সহকারী ইভেন্ট ও ডিজাইন সম্পাদক হয়েছেন আইসিটি বিভাগের মিনহাজুর রহমান।

নবনির্বাচিত সভাপতি এম. এম. রাহাত আহমেদ বলেন, শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় ব্যবহারিক দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে কাজ করবে ক্লাবটি। প্রশিক্ষণ, কর্মশালা ও বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে দক্ষ, সচেতন ও নৈতিক প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সাধারণ সম্পাদক মো. তাহের শেখ বলেন, ক্লাবের কার্যক্রম আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। সাংগঠনিক কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন এনে তা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি ক্লাবের সব সদস্যের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে মাভাবিপ্রবি সাইবার সিকিউরিটি ক্লাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :