ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় মাদকদ্রব্যসহ ইমরান আটক সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা পেলেন ছয় গুণীজন মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অফিসারদের সাথে মতবিনিময় সভা কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৯৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক জনগণ প্রমাণ করেছে বিএনপির রাজনীতিই সঠিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী জামালগঞ্জে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন নিলামে বিক্রি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতিম ফুলের সুরভীত সৌন্দর্যে বিমোহিত প্রকৃতিপ্রেমী পর্যটকরা রেলবহরে যুক্ত হতে যাচ্ছে ২০০ নতুন কোচ, নতুন ট্রেন চালুর পরিকল্পনা : রেলওয়ে মহাপরিচালক কুমিল্লায় কিশোর কণ্ঠের মেধা বৃত্তি পরীক্ষা, অংশ নিল প্রায় ৪ হাজার শিক্ষার্থী

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ ও আজমতপুর বিওপির টহলদল শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ এবং ৫০ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১০ টায় আজমতপুর বিওপির নায়েক মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৮১/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৫)-কে আটক করা হয়। তিনি হুদমা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।

অপরদিকে, আজ ২৯ অক্টোবর ভোর ৪ টায় সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৭/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং ১টি মোবাইল ফোনসহ মো. মুরছালিন (২১)-কে আটক করা হয়। তিনি শিয়ালমারা গ্রামের ছানাউলের ছেলে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।বিজিবির কঠোর অবস্থান

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :