ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

সরল_বিশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“মান্নান ফরিদী”

তুমি যে কস্তুরী মৃগ কাব্যের সাধন
গন্ধ ছড়িয়ে যাও আমার বাগানে;
সে প্রণয় শৃঙ্খল ভাঙবার
সাধ্য কার আছে?
চেতনার গহ্বরে লুকিয়ে থাকা
বিশ্বাসটুকু সযতনে রেখেছি-
জীবন ডায়রিতে;
তোমার চোখ কথা বলে-
কাব্যের মতন…
আকাশের সব তারাগুলোর মাঝে
তুমি যেনো সে-ই তারা
যাকে আমি খুঁজে ফিরি অহর্নিশি!
রাত জাগি বাউলের বেশে
হিজলতলীর আস্তাকুঁড়ে
সময় কাটে সময়ের টানে।

এক ছিলিম টানে যতো সুখ পাই
তারচে’ সুখ খুঁজি পৃথিবীর ভাঁজে;
কাশবনের সাদা বকগুলো উড়াউড়ি করে-
নিশ্চিতে অভয়ারণ্যের সন্ধানে;
ক্লান্ত দুপুর পেরিয়ে বেলা শেষে
শান্তির নীড়ে অফুরন্ত ঠুকাঠুকি
ভালোবাসা দানা বাঁধে সরল বিশ্বাসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরল_বিশ্বাস

আপডেট সময় : ০৭:৩২:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬