ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় মাদকদ্রব্যসহ ইমরান আটক সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা পেলেন ছয় গুণীজন মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অফিসারদের সাথে মতবিনিময় সভা কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৯৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক জনগণ প্রমাণ করেছে বিএনপির রাজনীতিই সঠিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী জামালগঞ্জে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন নিলামে বিক্রি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতিম ফুলের সুরভীত সৌন্দর্যে বিমোহিত প্রকৃতিপ্রেমী পর্যটকরা রেলবহরে যুক্ত হতে যাচ্ছে ২০০ নতুন কোচ, নতুন ট্রেন চালুর পরিকল্পনা : রেলওয়ে মহাপরিচালক কুমিল্লায় কিশোর কণ্ঠের মেধা বৃত্তি পরীক্ষা, অংশ নিল প্রায় ৪ হাজার শিক্ষার্থী

১০ বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক জব্দ, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, অভিযানে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে একজন আসামিসহ ৯ কেজি গাঁজা আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়,তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহলদল মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় পৃথক অভিযানে একজন আসামিসহ ৯ কেজি গাঁজাও আটক করা হয়।

বিজিবি জানায়, আটক আসামি ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :