ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

মাদক নির্মূলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৩১ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার, প্রকাশ্যে ক্রয়-বিক্রয় ও সেবন বন্ধ এবং চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী র‍্যালি করেছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার ১১ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সচেতন জনগণের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় তাঁদের হাতে ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ ও ‘মাদক নয়, জীবন চাই’ স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়ন মোড়, জিয়ানগর, প্রান্তিকপাড়া, হাড্ডিপট্টি, চণ্ডীতলা ও রেলবাগান এলাকায় সম্প্রতি মাদকের বিস্তার বেড়েছে বলে তাঁরা মনে করছেন। এসব এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের কারণে তরুণ ও যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কর্মসূচিতে বক্তব্য দেন যুবদল নেতা মো. শওকত আলী। এ সময় তিনি ও অন্যান্য অংশগ্রহণকারী মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক এলাকাবাসী অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :