ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের অভিযোগ, পৌরসভার নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:২৬ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, পঞ্চগড় পৌরসভা থেকে ছয়তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন নেওয়ার পর অনুমোদিত নকশা অমান্য করে সপ্তম তলা নির্মাণসহ আবাসিক উন্মুক্ত স্থানে নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবন মালিককে নোটিশ দিয়ে অনুমোদিত নকশাবহির্ভূত নির্মাণকাজ বন্ধ ও অপসারণের নির্দেশ দিয়েছে পঞ্চগড় পৌরসভা কর্তৃপক্ষ।

পৌরসভার নোটিশে বলা হয়েছে, মসজিদপাড়া এলাকার মো. মাসুদ পারভেজ ছয়তলা ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন নিলেও সপ্তম তলা এবং আবাসিক উন্মুক্ত স্থানে অনুমোদিত নকশার বাইরে নির্মাণকাজ করছেন। এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর দ্বিতীয় তফসিলের ৩৫ ধারার উপধারা ১ ও ২-এর পরিপন্থী এবং চতুর্থ তফসিলের ৪ ধারা অনুযায়ী অপরাধ।

ভুবন মালিককে পত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে নির্মাণকাজ বন্ধ রেখে অনুমোদিত নকশাবহির্ভূত নির্মাণকাজ সাত দিনের মধ্যে অপসারণ করে পৌরসভাকে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় অনুমোদিত নকশা বাতিলসহ পৌরবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম ও নির্মাণ ত্রুটি করা হয়েছে। নিয়ম অনুযায়ী সড়কের পাশে তিন ফুট জায়গা খালি রেখে নির্মাণকাজ করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। সেই অনুয়ায়ী ভবনের ব্যালকনি পুরো সড়কের উপর বা নিয়ম বহির্ভুতভাবে নির্মান করা হযেছে। একই সঙ্গে ভবন সংলগ্ন সড়কের পাশের ড্রেন ভেঙে তা ইচ্ছামতো উঁচু করায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হযেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :