ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘কোলাবোরেটিভ অ্যাপ্রোচেস টু ওবিই ইমপ্লিমেন্টেশন: স্ট্রেনদ্যানিং ফ্যাকাল্টি মেম্বার্স স্কিলস থ্রো ইনস্টিটিউশনাল সাপোর্ট ফর একাডেমিক এক্সিলেন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের ৫২০ নম্বর কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রিসোর্স পারসন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা জরুরি। কেননা শিক্ষার্থীদের মেধা বিকাশের পথে দক্ষ শিক্ষকরাই পাথেয় হিসেবে কাজ করে।

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সহায়তায় চলা এই কর্মশালায় ওবিই বাস্তবায়ন, কারিকুলাম নকশা, শিক্ষণ-পদ্ধতি, মূল্যায়ন কৌশল ও প্রাতিষ্ঠানিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালিত হয়।

কর্মশালায় সেশন পরিচালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :