ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

চামরদানী ও মধ্যনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এম. শহীদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:০০ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ও মধ্যনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জনসম্পৃক্ত নেতা এম. শহীদ।

মঙ্গলবার ২০ অক্টোবর রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে এম. শহীদ সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এ সময় ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপন এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে প্রতিটি মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এম. শহীদের এ পূজামণ্ডপ পরিদর্শন স্থানীয় মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে এলাকার প্রতিটি জনপদে শান্তি প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :