আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৫৩:২২ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি : বরগুনা আমতলী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলার কমিটির সাবেক সভাপতি মো: মাহবুব (৩২) কে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ৬ নভেম্বর আনুমানিক বিকেল ৩টার দিকে পৌরসভা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো:মাহবুব কে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার অফিসার ইনচার্জ ওসি মো:ইয়াকুব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
মো: মাহবুব আমতলী থানার বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড আইনের মামলার ২২ নং এজাহারভুক্ত আসামি।
আসামীর বিরুদ্ধে আমতলী ইউনুসআলী খান কলেজে একাদশ শ্রেনীর নবীন বরন অনুষ্ঠানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী মাহবুব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এজাহারকৃত আসামী। সকল আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।এবং বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত থাকবে।



















