ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহরের কেন্দ্রীয় শ্মশানঘাট কালীপূজা পরিদর্শন করলেন মেয়র প্রার্থী গনিউল সালাদিন আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড ভাষা আন্দোলনের ইতিহাসের স্মারক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি রক্ষায় রাজপথে নামার ঘোষণা এনসিপির মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:২০ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল। জানা যায় অতি সম্প্রতি পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধা এবং অসম্মান করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড।

বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। কিন্তু পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর একটি স্বাধীনতাবিরোধী চক্র তার দাফনে বাধা দিয়ে লাশ ১৭ ঘন্টা আটকে রাখে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোজাম্মেল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি ইউনুস শেখ। এ সময় জেলার পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :