কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়
- আপডেট সময় : ১১:৪১:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নগর অবকাঠামোর উন্নয়ন নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-২ অধিশাখা) ড. শাহেদ মোস্তফা।
বুধবার ১৮ নভেম্বর কুমিল্লা সার্কিট হাউজে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কুমিল্লা নগরীর সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা, প্রস্তাবিত হাইওয়ে ট্রাক টার্মিনাল নির্মাণ এবং জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল সম্প্রসারণসহ নগর অবকাঠামো উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় নগরীর যানজট নিরসন, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়নে এসব প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়।
পাশাপাশি নগরীর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও মতবিনিময় করেন তারা।



















