সংবাদ শিরোনাম ::
টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২১:০৭ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : আজ ১৮ নভেম্বর সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা জেলার প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ১ম ইভেন্ট (১০০০/১৬০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (ড্র্যাগিং) এবং ৩য় ইভেন্ট (রোপ ক্লাইম্বিং) সম্পন্ন করা হয়। নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ৩য় দিনের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম।



















