সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা।
আজ শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।
জানাগেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করে।এর এক পয্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে আগুন ধরিয়ে দেয়।
অপরদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কায্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।



















