ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ার গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে যারা তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত, আহত ২ বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ  আমতলীতে হাত বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বাবার রাজিবপুরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত মার্কিন ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন  তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত, আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার বোর্ড বাজার এলাকায় অটোরিকশায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে অপরদিকে গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

আহতদের চিকিৎসার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বালা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হকিকুল ইসলাম (৫৫ ) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত হকিকুল ইসলাম বালাবাড়ি গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

১৪ নভেম্বর শনিবার সকালে স্ত্রী হাসনা বেগমসহ পঞ্চগড়ে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন হকিকুল ইসলাম। চিকিৎসা শেষে স্ত্রী হাসনা বানুসহ ব্যাটারি চালিত অটোরিকশা যুগে বাড়ি ফেরার পথে বোট বাজার এলাকায় পৌঁছালে তেতুলিয়া থেকে ঢাকা গামী বুড়িমারী এক্সেস নৈশ কোচের ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিক্সাটি দুমড়ে মুছরে গেলে অটো রিকশায় থাকা হকিকুল ইসলাম ঘটনাস্থলে প্রাণ হারায়। এ সময় অটোচালক ও হকিকুল ইসলামের হাসনা বানু গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আহত দুইজনকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করায়।

তবে অটো চালকের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। এদিকে প্রবীণ শিক্ষক হকিকুল ইসলামের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষককে এক নজর দেখতে বাড়িতে শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী খবর পেয়ে ভিড় জমিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :