ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ার গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে যারা তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত, আহত ২ বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ  আমতলীতে হাত বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বাবার রাজিবপুরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত মার্কিন ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন  তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

বরুড়ার গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:৫৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ শহীদুল ইসলাম মজুমদার, নির্বাহী সভাপতি ফারুক আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব আলমকে অনুমোদন দেয়া হয়েছে।

শুক্রবার ১৩ নভেম্বর বরুড়ার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নতুন কমিটির অনুমোদন দেন উপদেষ্টারা।

কমিটির সিনিয়র সভাপতি নির্বাচিত করা হয় মো. মাসুদ আলম, সহসভাপতি মো. হারুনুর রশিদ, মো. এরশাদ উল্লাহ, মো. বদিউল আলম, শুভেন্দু শেখর দাস, মো. চাঁন মিয়া ও মো. সেলিম মিয়াকে। নির্বাহী সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক মো. বাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাশার ও মো. মনির হোসেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন (রুবেল), সহসাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম (শাকিল), অর্থ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মো. রুবেল মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক আবদুল্লাহ আল মারুফ, শিক্ষা সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহশিক্ষা সম্পাদক গোপাল চন্দ্র লোধ, সমাজকল্যাণ সম্পাদক মো. আমির হোসেন এবং ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ।

উপদেষ্টা হিসেবে আছেন, সাবেক যুগ্মসচিব নেছার আহমেদ, বরিশাল বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খলিল আহমেদ, মেজর (অব.) মো. তরিকুল ইসলাম, (অব.) অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, মো. শাহ আলম, রফিকুল ইসলাম, অধ্যক্ষ মো. আবু সাইদ, প্রাণেশ^ও আচার্য, মো. ছিদ্দিকুর রহমান, মো. ফারুক আহমেদ, নান্টু চন্দ্র দাস ও মো. ফখরুদ্দিন আহমেদ।

নতুন কমিটির দায়িত্ব পেয়ে সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম মজুমদার বলেন, এটি কোন গতানুগতিক সংগঠন নয়। আমরা শিক্ষার বিস্তারে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার পথে হাঁটছি।

উল্লেখ্য, কুমিল্লার বরুড়ায় শিক্ষার প্রচার ও প্রসারে ২০১৮ সালে গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :