ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ার গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে যারা তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত, আহত ২ বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ  আমতলীতে হাত বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বাবার রাজিবপুরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত মার্কিন ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন  তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

রাজিবপুরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:২৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইনসাইট মডেল মাদ্রাসার উদ্যোগে শনিবার ১৪ নভেম্বর রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা নানা ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা নিয়ে অংশগ্রহণ করেন। বাহারি রঙ ও স্বাদের বিভিন্ন পিঠার সমাহারে উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জানা গেছে, ইনসাইট মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. কেরামত আলীর পৃষ্ঠপোষকতায় প্রতিবছর এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করিয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উৎসবের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

পরে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :