ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু সাতক্ষীরা এইচএসসি পরীক্ষায় দুই কলেজে পাস করেনি কেউ সাতক্ষীরা ‎উপকূলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার প্রতি ৩ হাজার টাকা দাবি করার অভিযোগ তথ্য সংগ্রহকারী বর্ণা ও তার স্বামী বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা শাল্লায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মন্নার মিয়ার মৃত্যু, আহত অন্তত ১৫ পাসের হার ৪৮.০৪ শতাংশ, শূন্য পাস ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে শ্রমিকদের সঙ্গে মাঠে সিটি প্রশাসক টিপু বাংলাদেশের রাজনীতিতে যুবদলের ভূমিকা দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করেছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ কলেজে চুরির অভিযোগে পদ হারালেন ছাত্রদলের সভাপতি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার ৩০ অক্টোবর রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল কোন অন্যায় কাজ সমর্থন করে না। তার বিরুদ্ধে চুরি সহ আরো অনেক বিষয়ে অভিযোগ ছিলো। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান ও জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনায় পরদিন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বাদী হয়ে সাহেদ সহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরদিন ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

পরে বাদী-বিবাদীর সমঝোতার মাধ্যমে থানায় মুচলেকা দিয়ে মুক্ত হয় কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ।

এরপর ৩০ অক্টোবর রাতে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :