ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুর বোর্ডে পাসের হারে তলানিতে পঞ্চগড়, ৪ প্রতিষ্ঠানে সবাই ফেল তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আহবানে বোদায় জাতীয় যুব দিবস পালিত প্রবাসীর বসতবাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত : দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ৫ যুবককে ৫ লাখ টাকা ঋণ প্রদান  চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন

প্রবাসীর বসতবাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৩২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হবিপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রবাসীর বসতবাড়ীতে বেদড়ক হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংর্ঘষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

এ সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষই সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন, প্রবাসীর ছেলে সজিব মিয়া (২৫) তার ছোট ভাই জাবেদ মিয়া (২৩) মাজেদ মিয়া (১৮) চাচাতো বোন চায়না বেগম (৩০) তার বোন চাম্পা বেগম (৩২)। আহতরা সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার ৩১ অক্টোবর দুপুর দেড় টার সময় প্রবাসীর বাড়ীতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রবাসী মাসুক মিয়া ও আঞ্জব আলী মেম্বার আপন ভাই। প্রবাসীর বসতবাড়ীর গাছ কাটার মামলা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এঘটনাকে কেন্দ্র করে ঘটনারদিন দুপুরে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

গুরুত্বর আহত জাবেদ মিয়া জানান, গত কয়েকদিন আগে আঞ্জব আলী মেম্বার আমাদের বসতবাড়ির অনেকগুলো গাছ কেটে ফেলায় থানায় অভিযোগ করি। এরই জের ধরে আঞ্জব আলী মেম্বার ঘটনারদিন দুপুরে তার বিবাহিত মেয়েদের স্বামীর বাড়ি থেকে খবর দিয়ে এনে আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর সহ স্বর্ণ অলংকার ও নগদ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। বর্তমানে আমরা তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

আঞ্জব আলী মেম্বার জানান, পৈত্তিক সম্পত্তির সম অধিকার পাওয়ার জন্য প্রবাসী মাসুক মিয়ার বিরুদ্ধে আদালতে আমার স্বত্ব মামলা চলমান রয়েছে। এরই জের ধরে মাসুক মিয়া আমার বিরুদ্ধে মিথ্যা গাছ কাটার মামলা দিয়ে হয়রানি করছে। ঘটনারদিন আমার মেয়েরা স্বামীর বাড়ি থেকে আমার বাড়ি বেড়াতে আসার সময় মাসুক মিয়ার বাড়ির সামন দিয়ে আসার সময় রাস্তা আটক করে মারধর করেছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো রতন শেখ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :