ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুর বোর্ডে পাসের হারে তলানিতে পঞ্চগড়, ৪ প্রতিষ্ঠানে সবাই ফেল তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আহবানে বোদায় জাতীয় যুব দিবস পালিত প্রবাসীর বসতবাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত : দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ৫ যুবককে ৫ লাখ টাকা ঋণ প্রদান  চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ভারতীয় শাড়ি, বোরকা ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ সব অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ৪২ হাজার টাকা।

রবিবার ১ লা নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ৪/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিনদাড়ি শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা জব্দ করে। একই সীমান্ত পিলারের ৬ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে মাদরা বিওপির টহল দল।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আয়সার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করে। জব্দ করা ইয়াবার সিজারমূল্য ৩ হাজার টাকা।

সব মিলিয়ে চারটি অভিযানে ২ লাখ ৪২ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয়। সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬