ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, বগুড়া : বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শহীদ টিটু মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ নভেম্বর সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আলী সঞ্চালনা করেন।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ আব্দুল হাই, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক আ স ম আব্দুল মালেক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

এ ছাড়া উপস্থিত ছিলেন লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুনর রশীদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সিনিয়র সাংবাদিক মীর্জা সেলিম রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বিট মডেল স্কুলের অধ্যক্ষসাবুদ্দিন সৈকত,মহিলা নেত্রী নিহার সুলতানা তিথি এবং সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, তৌহিদুল ইসলাম বিটু, মাহবুবর রহমান লুলকা, শাহ মেহেদী হাসান হিমু ও দেলোয়ার হোসেন পশারী হিরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বগুড়া নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ, সড়ক প্রশস্তকরণ, যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ফতেহ আলী বাজার মোড়ের অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানান।

এ ছাড়া নগরীর বড় ওয়ার্ডগুলোকে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে পুনর্বিন্যাসের বিষয়েও মতামত তুলে ধরেন বক্তারা। তাঁদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা হলে নগরবাসীর চলাচল, নাগরিক সুবিধা ও জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

সমাবেশে বক্তারা বগুড়াকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এবং নাগরিকদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :