ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে সকলেরই ঐক্যবদ্ধ থাকা জরুরি : অপর্ণা রায় দাস ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮০ আমতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২ উদ্বোধন পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন

তেঁতুলিয়ায় পূবালী ব্যাংক উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি :  ‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়া পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে।

নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার ১৪ জুলাই সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পঞ্চগড় পূবালী ব্যাংক এর সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ রবিউল ইসলাম, ক্যাশলেস ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া পূবালী ব্যাংক উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইউএও সাবরিনা আফরিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জীবন ইসলাম,তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহাদাত হোসেন রঞ্জু, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লাইছুর রহমান, স্থানীয় রাজনৈতিক , ব্যবসায়ী ও পেশাজীবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ পুবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি তেঁতুলিয়ায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই।

বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই অ্যাপ ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন, যা নগদ অর্থ বহনের ঝুঁকি কমাবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :