ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

এসএসসি পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে বদলে গেল ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফল, নতুন করে জিপিএ-৫ পেলেন ২০৭ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষাবোর্ডে ব্যাপক পরিবর্তন এসেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর দেখা গেছে, এ বোর্ডের ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন শিক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৬০৮ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। বিভিন্ন বিষয়ে নম্বর সংশোধনের ফলে এসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসে। এর মধ্যে অনেক শিক্ষার্থী আগের ফলাফলের চেয়ে ভালো ফল অর্জন করেছেন এবং নতুন করে জিপিএ-৫ এর তালিকায় যুক্ত হয়েছেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, “পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে।”

তিনি জানান, নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রতিটি আবেদন করা উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়েছে। যাচাই প্রক্রিয়ায় যেসব উত্তরপত্রে নম্বর যোগ-বিয়োগ বা ফল প্রকাশের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে, সেগুলো সংশোধন করে নতুন ফলাফল প্রকাশ করা হয়েছে।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য কুমিল্লা বোর্ডের ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তারা মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

এর আগে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে কোনো কোনো শিক্ষার্থী প্রত্যাশিত ফল না পাওয়ায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত নিয়মে উত্তরপত্র যাচাই করে এই সংশোধিত ফল প্রকাশ করে।

এ দিকে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তারা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা জানান, পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। বিশেষ করে ফেল থেকে পাস করা এবং নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষাবোর্ড প্রতিবছর এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়ে থাকে। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আবেদন করা উত্তরপত্র যাচাই শেষে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :