ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক ফয়সল মিয়াকে হয়রানির অভিযোগ  সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত মেলান্দহে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ বগুড়ায় ৮৫ সদস্যের ব্যাংকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) জেলা কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত চরফ্যাশনে বশার হত্যার ঘটনায় মামলা অভিযুক্ত স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বৃদ্ধকে শিকলে বেঁধে নির্যাতন, নেপথ্যে মাদকের টাকা লেনদেনের অভিযোগ! গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত 

ডেঙ্গু মশা ‘বেয়াদব’ : ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:২১ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ আজমুল হক বলেছেন, এডিস মশা আগে দিনে কামড়ালেও এখন রাতে কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে।

জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু সম্পর্কে মানুষ কে সচেতন করতে রবিবার সকাল থেকে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

আজ রবিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে দেশব্যাপী ৩ মাস মেয়াদি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, এডিশ মশা আগে স্বচ্ছ পানিতে জন্মালেও এখন ময়লা পানিতেও জন্মাচ্ছে। তাই সবাইকে নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সকলে মিলে ডেঙ্গু মোকাবেলায় কাজ করতে হবে।

জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে এসময় সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গু মশা ‘বেয়াদব’ : ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার

আপডেট সময় : ১০:৩৪:২১ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬