ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে ইউএনও’র বিরুদ্ধে তালবাহানার অভিযোগ  সাতক্ষীরায় চালক-পথচারীদের সচেতন করতে বিআরটিএর রোড শো সাতক্ষীরা পলাতক আসামিকে ধরতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাতক্ষীরার ভোমরা বন্দরে দুই মাসে শুল্কমুক্ত কোটায় ৭৫৩ টন গম আমদানি ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ  সাতক্ষীরা ফিরছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা প্রবাসেও লোকসংগীতের আলো ছড়াচ্ছেন রানী শেখ এলিজা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি

গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:২০ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

আজ সোমবার ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নাগরিকদের সচেতন করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই কোনো তথ্য গ্রহণ বা প্রচারের আগে তা যাচাই করা এবং অপতথ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি করা জরুরি।

জেলা প্রশাসক বলেন, তথ্যের অবাধ ও নির্ভরযোগ্য প্রবাহ একটি তথ্যভিত্তিক সমাজ গঠনে সহায়ক। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :