ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে ইউএনও’র বিরুদ্ধে তালবাহানার অভিযোগ  সাতক্ষীরায় চালক-পথচারীদের সচেতন করতে বিআরটিএর রোড শো সাতক্ষীরা পলাতক আসামিকে ধরতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাতক্ষীরার ভোমরা বন্দরে দুই মাসে শুল্কমুক্ত কোটায় ৭৫৩ টন গম আমদানি ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ  সাতক্ষীরা ফিরছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা প্রবাসেও লোকসংগীতের আলো ছড়াচ্ছেন রানী শেখ এলিজা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি

রাজিবপুরে বৃদ্ধকে শিকলে বেঁধে নির্যাতন, নেপথ্যে মাদকের টাকা লেনদেনের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:০৯ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জালচিরাপাড়া গ্রামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে রাখার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদকের টাকা লেনদেনকে কেন্দ্র করে ওই বৃদ্ধকে আটকে রেখে নির্যাতন করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুরের বাসিন্দা আল আমিনের ছেলে খোকন মিয়ার সঙ্গে স্থানীয় মাসুম, রাশেদুল সহ কয়েকজনের মাদক ব্যবসা নিয়ে আর্থিক লেনদেন ছিল বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেনে প্রায় আড়াই লাখ টাকা বকেয়া পড়ে যায়। অভিযোগ রয়েছে, ওই টাকা স্থানীয় কয়েকজন মাদক কারবারি গ্রহণ করলেও পরবর্তীতে টাকা পরিশোধ করেনি এবং পাওনা পণ্যও ফেরত দেয়নি।

এক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওনা টাকা পরিশোধের কথা বলে ওই বৃদ্ধকে রাজিবপুরে ডেকে আনা হয়। পরে তাকে একটি স্থানে আটকে রেখে শিকল দিয়ে বেঁধে তিন দিন ধরে নির্যাতন করা হয় বলে অভিযোগ। এমনকি তাকে হত্যার পরিকল্পনাও করা হয়েছিল বলে স্থানীয়দের দাবি।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গত শুক্রবার ওই বৃদ্ধকে উদ্ধার করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বালিয়া মারী ব্যাপারী পাড়া এক আত্নীয় বাড়িতে আছেন। তিনি জানান, আমার পাওনা টাকা।আমার নিকট থেকে জয়নালের ছেলে মাসুম ও লাল মিয়ার ছেলে রাশেদুল আড়াই লক্ষ টাকা হাওলাদ নিয়েছিল। টাকা দিবে বলে ডেকে এনে আমাকে হত্যার চেষ্টা করেছিল।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে জানাগেছে, পুলিশকে মোটা অংকের বিনিময়ে ঘটনাটি ধামা চাপার চেষ্টা চলছিল। তবে বিভিন্ন পত্র পত্রিকার খবর প্রকাশ হওয়ায় পুলিশ মামলা নিতে বাধ্য হয়।

এ ব্যাপারে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, ভিক্টিম খোকন বাদী হয়ে সোমবার ২৮সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :