ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে ইউএনও’র বিরুদ্ধে তালবাহানার অভিযোগ  সাতক্ষীরায় চালক-পথচারীদের সচেতন করতে বিআরটিএর রোড শো সাতক্ষীরা পলাতক আসামিকে ধরতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাতক্ষীরার ভোমরা বন্দরে দুই মাসে শুল্কমুক্ত কোটায় ৭৫৩ টন গম আমদানি ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ  সাতক্ষীরা ফিরছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা প্রবাসেও লোকসংগীতের আলো ছড়াচ্ছেন রানী শেখ এলিজা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:২১ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট জেলা প্রতিনিধি : “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ডিজিটাল বাংলাদেশে তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ ও সঠিক তথ্য নিশ্চিতকরণের মাধ্যমে সমাজ থেকে অপতথ্য ও গুজব দূর করা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদির এবং সাংবাদিক আল মামুন সহ গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং অপতথ্য রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :