ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে ইউএনও’র বিরুদ্ধে তালবাহানার অভিযোগ  সাতক্ষীরায় চালক-পথচারীদের সচেতন করতে বিআরটিএর রোড শো সাতক্ষীরা পলাতক আসামিকে ধরতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাতক্ষীরার ভোমরা বন্দরে দুই মাসে শুল্কমুক্ত কোটায় ৭৫৩ টন গম আমদানি ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ  সাতক্ষীরা ফিরছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা প্রবাসেও লোকসংগীতের আলো ছড়াচ্ছেন রানী শেখ এলিজা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি

হাওরপাড়ের বাতিঘর হাফিজ আলী হাইস্কুলে উৎসবমুখর পরিবেশে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঐতিহ্যবাহী হাওরপাড়ের বাতিঘর খ্যাত ‘হাফিজ আলী হাইস্কুল, আটগাঁও’-এর পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) নির্বাচন সম্পন্ন হয়েছে।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠার পর এই প্রথম ভোটাররা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলেন।

নির্বাচনে অভিভাবক ক্যাটাগরিতে মোট ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনে জয়লাভ করে নির্বাচিত হওয়া চারজন প্রতিনিধি হলেন:

১. ইকবাল হোসেন – ১৬২ ভোট (১ম)

২. জ্যোতির্ময় দাস – ১২০ ভোট (২য়)

৩. মোঃ মকবুল হোসেন – ১০৮ ভোট (৩য়)

৪. মোঃ নজরুল ইসলাম ১০০ ভোট (৪র্থ)

এছাড়াও অন্য দুই প্রার্থী মোঃ আশাকুল ইসলাম ৫৫ ভোট এবং মোঃ লুৎফুর রহমান ৮৫ ভোট পান। দীর্ঘদিন পর সরাসরি ভোটাধিকার প্রয়োগ করতে পেরে স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।প্রথমবারের মতো ভোট দিতে আসা ভোটাররা আনন্দ প্রকাশ করে জানান, মনোরম ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে তাদের অত্যন্ত ভালো লাগছে।

নির্বাচনের বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার কালিপদ দাস বলেন, “সবাইকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।”

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিবরিয়া জানান, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রতিষ্ঠানের ঐতিহ্য বজায় রেখে অত্যন্ত সুন্দর ও আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :