ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে ইউএনও’র বিরুদ্ধে তালবাহানার অভিযোগ  সাতক্ষীরায় চালক-পথচারীদের সচেতন করতে বিআরটিএর রোড শো সাতক্ষীরা পলাতক আসামিকে ধরতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাতক্ষীরার ভোমরা বন্দরে দুই মাসে শুল্কমুক্ত কোটায় ৭৫৩ টন গম আমদানি ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ  সাতক্ষীরা ফিরছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা প্রবাসেও লোকসংগীতের আলো ছড়াচ্ছেন রানী শেখ এলিজা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি

সাতক্ষীরার ভোমরা বন্দরে দুই মাসে শুল্কমুক্ত কোটায় ৭৫৩ টন গম আমদানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত কোটায় ভারত থেকে ৭৫৩ মেট্রিকটন গম আমদানি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত একাধিক আমদানিকারক প্রতিষ্ঠান ২০টি ট্রাকে গমের এই চালান দেশে আনে।

চাল ও গমের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমদানিকারকদের গম আমদানির অনুমতি (আইপি) দেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, খাদ্যের নিরাপত্তা ও পুষ্টি সুনিশ্চিত করতে বাজারে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। সেই লক্ষ্যে ভোমরা বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় গম আমদানি অব্যাহত রয়েছে। খাদ্য সংকট মোকাবিলায় চাল ও গমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :