ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় কাজের সময় বজ্রপাতে কাঠমিস্ত্রি নিহত পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিতে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আলোচনা সভা সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু সাতক্ষীরায় জেলা যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ‘ভয়েস রুট’-এর নতুন কমিটি, সভাপতি হাসনাইন সম্পাদক প্রকৃতি গৃহবধূর মৃত্যুর ঘটনায় যুবদল নেতাকে আসামি, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদপুরে আনসারের জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের প্রস্তুতি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলামের সভাপতিত্ব বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আইবুল ইসলাম।

সভায় বক্তারা গুণী শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধের বিষয়ে অনুপ্রেরণামূলক আলোচনা, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের অনবদ্য ভূমিকা এবং প্রচলিত শিক্ষা কারিকুলামের বাইরেও যুগোপযোগী ও বাস্তবমুখী জ্ঞান অর্জনে মুক্ত আলোচনার আয়োজন করার তাগিদ দেন।

দিবসটি উৎসবমুখর ও অর্থবহ করতে আগামী ৫ অক্টোবর একটি সুসজ্জিত বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবির লায়ন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষা কমিটির সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের প্রস্তুতি সভা

আপডেট সময় : ১১:৪৫:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬