ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

বোদায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৩৫ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গণস্বাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন -এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার ৫ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শিক্ষক নেতা সাইফুল ইসলাম সোহাগ, মাজেদুল ইসলাম আকাশ, মহিলা দল নেত্রী মজিদা বেগম এবং এনজিও প্রতিনিধি আঞ্জুমান আক্তারসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকের মর্যাদা রক্ষা এবং একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :