ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে বগুড়ার বাগবাড়ীতে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:২৬ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া প্রতিনিধি : ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৪০০ শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদল।

রবিবার ২৫ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বাগবাড়ীর আন-নুর ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব চন্দ্র মোহন্ত, ধুনট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বরণ তালুকদার, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, শাহ সুলতানা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান এবং বাগবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ডিউ তালুকদার ও সাধারণ সম্পাদক সাদিকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :