ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪০ কোটির প্রকল্পে ৮৭ কোটি ব্যয় ৩৮ কোটি লুটপাটের অভিযোগ, ৫ দফা দাবিতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন দিনাজপুর বোর্ডে পাসের হারে তলানিতে পঞ্চগড়, ৪ প্রতিষ্ঠানে সবাই ফেল তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আহবানে বোদায় জাতীয় যুব দিবস পালিত প্রবাসীর বসতবাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত : দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ৫ যুবককে ৫ লাখ টাকা ঋণ প্রদান 

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে শ্রমিকদের সঙ্গে মাঠে সিটি প্রশাসক টিপু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

শনিবার ৩১ অক্টোবর সকালে নগরীর চকবাজার বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নিজেই শ্রমিকদের সঙ্গে মাঠে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এ সময় তিনি নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, মশক নিধন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

অভিযান চলাকালে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় নগরীকে একটি গ্রিন ও ক্লিন নগরীতে পরিণত করি। আমাদের এলাকা, আমাদের শহর—এ শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নগরীর প্রতিটি নাগরিক সহযোগিতা করলে অবশ্যই একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এই শহর আমাদের সবার। তাই নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখুন, কোথাও পানি জমতে দেবেন না এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে চাই।”

তিনি নগরবাসীকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

সিটি প্রশাসক বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কুমিল্লা নগরীকে একটি সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :