ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা, আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ মধ্যনগরে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ প্রবাসে আনিসুরের মৃত্যু, মরদেহের অপেক্ষায় দুই সন্তান গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১ জন পাশের হার শূন্য পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন পাথরাজ নদীতে ইউএনও’র ঝটিকা অভিযান : বালুসহ ২ ট্রাক্টর জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন, এম জহিরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, আটক ২ ৪০ কোটির প্রকল্পে ৮৭ কোটি ব্যয় ৩৮ কোটি লুটপাটের অভিযোগ, ৫ দফা দাবিতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:২৯ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার ১ লা নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় যুব র‍্যালি, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা এবং দুপুর ১২টায় যুব ঋণের চেক বিতরণ। অনুষ্ঠানগুলো বাকেরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফোরকান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অভ্রজ্যোতি বড়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপ-প্রকৌশলী আনিসুর রহমান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :