ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা, আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ মধ্যনগরে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ প্রবাসে আনিসুরের মৃত্যু, মরদেহের অপেক্ষায় দুই সন্তান গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১ জন পাশের হার শূন্য পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন পাথরাজ নদীতে ইউএনও’র ঝটিকা অভিযান : বালুসহ ২ ট্রাক্টর জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন, এম জহিরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, আটক ২ ৪০ কোটির প্রকল্পে ৮৭ কোটি ব্যয় ৩৮ কোটি লুটপাটের অভিযোগ, ৫ দফা দাবিতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

দক্ষ যুব গড়ার প্রত্যয়ে কুমিল্লায় জাতীয় যুব দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ।’

রবিবার ১ লা নভেম্বর সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব সংগঠকদের পুরস্কার বিতরণ, যুব ঋণের চেক হস্তান্তর এবং তিন দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। র‍্যালি শেষে বেলুন উড়িয়ে যুব উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের তিন দিনব্যাপী প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রোজী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিভিল সার্জন জহিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম সরকার, সহকারী পরিচালক সাইফুদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব সংগঠক ও উদ্যোক্তারা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত মুক্ত আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা, সফল উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা বক্তব্য দেন। সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ এবং জাতীয় অর্থনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানমুখী যুবকদের মাঝে পুরস্কার এবং যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, আগামী প্রজন্মের ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত সব শ্রেণির মানুষকে উপযুক্তভাবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর ও এর বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, সঠিক ও মানসম্মত শিক্ষা, যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তরুণেরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ কারণে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের বিকল্প নেই। প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও উদ্যোক্তা তৈরির কার্যকর উদ্যোগের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :