ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা, আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ মধ্যনগরে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ প্রবাসে আনিসুরের মৃত্যু, মরদেহের অপেক্ষায় দুই সন্তান গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১ জন পাশের হার শূন্য পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন পাথরাজ নদীতে ইউএনও’র ঝটিকা অভিযান : বালুসহ ২ ট্রাক্টর জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন, এম জহিরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, আটক ২ ৪০ কোটির প্রকল্পে ৮৭ কোটি ব্যয় ৩৮ কোটি লুটপাটের অভিযোগ, ৫ দফা দাবিতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৫১ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৬ হাজার ২০৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার ১ লা নভেম্বর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এ সব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় ১ নভেম্বর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চণ্ডীদার ও মাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন ভারতীয় অবৈধ পণ্যের মধ্যে রয়েছে বাজি, চশমা, সিল্ক শাড়ি, সুতি শাড়ি, কাতান শাড়ি, জর্জেট শাড়ি, গরু, বাসমতি চাল, মিল্ক রাইস ক্রিম, জনসন বেবি লোশন, জনসন বেবি ক্রিম, মোবাইল ফোন, অলিভ অয়েল, আমুল কুল, রেডবুল এনার্জি ড্রিংকস, ডাবর আমলা তেল, মেহেদি ও ফুচকা।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান দমনে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :