ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪০ কোটির প্রকল্পে ৮৭ কোটি ব্যয় ৩৮ কোটি লুটপাটের অভিযোগ, ৫ দফা দাবিতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন দিনাজপুর বোর্ডে পাসের হারে তলানিতে পঞ্চগড়, ৪ প্রতিষ্ঠানে সবাই ফেল তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আহবানে বোদায় জাতীয় যুব দিবস পালিত প্রবাসীর বসতবাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত : দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ৫ যুবককে ৫ লাখ টাকা ঋণ প্রদান 

গোপালগঞ্জ কোটালিপাড়ায় চলছে কৃষি কার্ড বিতরণের নিবন্ধন কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৪১ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালিপাড়ায় কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি চলছে। এ কর্মসূচির আওতায় আজ রবিবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি পরিচালিত হতে দেখা গেছে।

কোটালিপাড়া উপজেলায় নলুয়া বাজার এলাকার সড়কের পাশে গ্রামবাসীদের জড়ো করে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন সাদুল্লাহপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা বৈদ্য এবং পিন্টু তালুকদার। তারা জানান সরকার পুরানো সব কৃষিকার্ড বাতিল করে নতুন করে কৃষিকার্ড প্রদানের জন্য নিবন্ধন কর্মসূচি চলছে। নলুয়া গ্রামে ১৩৫ টি খানা নির্ধারন করা হয়েছে।

প্রকল্পের আওতায় রবিবার দুপুর পর্যন্ত ২০ জন কৃষকের নাম নিবন্ধন করা হয়। এ সময় সেখানে আরও অর্ধ শতাধিক কৃষক অপেক্ষমান ছিলেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, কৃষিকার্ড পেতে তালিকাভুক্ত হতে হবে। তালিকাভুক্ত হতে বা নিবন্ধন পেতে হলে কৃষক দম্পতিকে শশরীরে প্রমানাদিসহ হাজির হতে হবে।

নলুয়া গ্রামের রবীন হালদার (৫১) বলেন, আমার জমি আছে দেড় বিঘা। আমি নিজে আমার জমিতে ফসল ফলাই। আমি এবারই প্রথম কৃষিকার্ড পেতে নিবন্ধন করার জন্য এসেছি।

একই গ্রামের শ্যামল হালদার (৫২) তিন বিঘা জমির মালিক। তিনি বলেন, আমি কৃষিকার্ড পাওয়ার জন্য এসেছি অপর একজনের কাছে খবর পেয়ে। বাড়ী বাড়ী গিয়ে কৃষিকার্ড করলে আরও বেশি স্বচ্ছ হতো কৃষিকার্ড প্রদান কর্মসূচি।

বিষয়টি নিয়ে আলাপ করার জন্য সংশ্লিষ্ট কলাবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ মন্ডলের সাথে আলাপ করার জন্য বারবার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তিনি কৃষিকার্ড প্রদান উপলক্ষে নিবন্ধন কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট নলুয়া গ্রামে ছিলেন না। তাকে বার বার মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :