ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুর বোর্ডে পাসের হারে তলানিতে পঞ্চগড়, ৪ প্রতিষ্ঠানে সবাই ফেল তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আহবানে বোদায় জাতীয় যুব দিবস পালিত প্রবাসীর বসতবাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত : দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ৫ যুবককে ৫ লাখ টাকা ঋণ প্রদান  চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ৫ যুবককে ৫ লাখ টাকা ঋণ প্রদান 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:২৩ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি :  “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাইসাইকেল র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।

রবিবার ১ লা নভেম্বর বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বাইসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারে গিয়ে শেষ হয়।

পরে ডাকবাংলো চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, যুবদলের আহবায়ক খন্দাার আবু নোমান এনাম, এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সভাপতি এম.এ. জব্বার, এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং যুব উন্নয়ন কার্যালয়ের নাফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আনোয়ার হোসাইন বলেন, “যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুবকদের কারিগরি শিক্ষায় দক্ষ ও কর্মমুখী হওয়া অত্যন্ত জরুরি। সরকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা প্রদান করছে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থানের লক্ষে ৫ জন সফল যুবকের মাঝে ৫ লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়। এছাড়া বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

উল্লেখ্য, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সম্পৃক্ত করতে এবং তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলার লক্ষে প্রতি বছর ১ নভেম্বর দেশব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পাà¦