ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুর বোর্ডে পাসের হারে তলানিতে পঞ্চগড়, ৪ প্রতিষ্ঠানে সবাই ফেল তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আহবানে বোদায় জাতীয় যুব দিবস পালিত প্রবাসীর বসতবাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত : দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ৫ যুবককে ৫ লাখ টাকা ঋণ প্রদান  চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন

সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : ১৫টি পদে ৪৪ প্রার্থীর মনোনয়ন, জমজমাট সাতক্ষীরা বার নির্বাচন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

রবিবার ১ লা নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনে সভাপতি পদে ৬ জন, সহসভাপতির দুটি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সহসম্পাদক (তথ্যপ্রযুক্তি) পদে ৩ জন, সহসম্পাদক (লাইব্রেরি) পদে ৩ জন, সহসম্পাদক (ক্রীড়া) পদে ৪ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, অ্যাডভোকেট এএসএম আশরাফুল আলম, অ্যাডভোকেট এম শাহ আলম, ডক্টর রবিউল ইসলাম খান, অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল মজিদ (২)।

সহসভাপতির দুটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মো. আশরাফ উদ্দৌলা (সুমন), অ্যাডভোকেট এম. আবু বকর, অ্যাডভোকেট মো. মোস্তফা জামান, অ্যাডভোকেট খগেন্দ্র নাথ মন্ডল ও অ্যাডভোকেট মো. আজিবর রহমান।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট এম এস হাসান (শহীদ), অ্যাডভোকেট মো. সাউদুর রহমান, অ্যাডভোকেট মো. আকবর আলী ও অ্যাডভোকেট মো. নুরুল আমিন।

যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মো. সাহেদুজ্জামান সাহেদ, অ্যাডভোকেট মো. কামরুজ্জামান ভুট্টো, অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পি।

এ ছাড়া কোষাধ্যক্ষ, সহসম্পাদক (তথ্যপ্রযুক্তি), সহসম্পাদক (লাইব্রেরি), সহসম্পাদক (ক্রীড়া), মহিলা বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদেও প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন

আপডেট সময় : ০৯:৪৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬