ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুর বোর্ডে পাসের হারে তলানিতে পঞ্চগড়, ৪ প্রতিষ্ঠানে সবাই ফেল তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আহবানে বোদায় জাতীয় যুব দিবস পালিত প্রবাসীর বসতবাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত : দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত সাতক্ষীরা মনোনয়ন, জমজমাট বার নির্বাচন সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ৫ যুবককে ৫ লাখ টাকা ঋণ প্রদান  চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন

তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির আহবানে বোদায় জাতীয় যুব দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার ১ লা নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার ও ক্যাপ পরে অতিথিরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, বায়োগ্যাস ঋণের চেক বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ,উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণরাই দেশের চালিকাশক্তি। যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে যুবকদের মাঝে বায়োগ্যাস ঋণের চেক হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :