ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহরের কেন্দ্রীয় শ্মশানঘাট কালীপূজা পরিদর্শন করলেন মেয়র প্রার্থী গনিউল সালাদিন আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড ভাষা আন্দোলনের ইতিহাসের স্মারক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি রক্ষায় রাজপথে নামার ঘোষণা এনসিপির মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

শহরের কেন্দ্রীয় শ্মশানঘাট কালীপূজা পরিদর্শন করলেন মেয়র প্রার্থী গনিউল সালাদিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শ্মশানঘাট কালীপূজা পরিদর্শন করেন মেয়র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিন। তাকে স্বাগত জানান কেন্দ্রীয় শশ্বানঘাটের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দে,কোষাধ্যক্ষ সুমন সাহা ও চন্দন কর, লিটন করসহ নেতারা। পরিদর্শনকালে তাঁরা শ্মশানঘাট কালীপূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে কালীপূজা উদযাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কালীপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে কেন্দ্রীয় শ্মশানঘাট কালীপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আয়োজক কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় শ্মশানঘাট কালীপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে নির্বিঘ্নে কালীপূজা উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :