ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ার গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে যারা তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত, আহত ২ বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ  আমতলীতে হাত বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বাবার রাজিবপুরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত মার্কিন ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন  তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:০০ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার ১৪ নভেম্বর গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম তারেক সুলতান।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রিহাব ইনাম, ডায়াবেটিক সমিতি হাসপাতালের পরিচালনা পর্যাদের সদস্য আলহাজ্ব মো: মোশাররফ হোসেন ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য জাকির হোসেন উকিল।

ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আজীবন সদস্য ডা. অসিত মল্লিক, ডা. আরিফুর রহমান, আব্দুল মান্নান, আল-আমীন চৌধূরী, সাইফুল ইসলাম, আলীউজ্জামান মিন্টু, ফারজানা ইসলাম তন্বী সহ অরো অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভার শুরুতে স্বাগত ও মূল বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলাম।

বক্তারা বলেন, পরিবর্তনশীল জীবনযাত্রা, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং শারীরিক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

ডায়াবেটিসকে নীরব ঘাতক হিসেবে উল্লেখ করে তাঁরা বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটাচলা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বক্তারা আরো বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা উচিত। পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

এতে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা মতদেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :