ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ার গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে যারা তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত, আহত ২ বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ  আমতলীতে হাত বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বাবার রাজিবপুরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত মার্কিন ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন  তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৪৭ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও প্রতিভা উন্নয়নের জন্য এ কর্মশালার আয়োজন করা হয় ।

আজ শনিবার ১৪ নভেম্বর প্রিমিয়ার ব্যাংক গোপালগঞ্জ শাখায় সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে ফরিদপুর শাখা, বরিশাল বি.এম কলেজ শাখা, বরিশাল শাখা, টুঙ্গিপাড়া শাখা ও গোপালগঞ্জ শাখার ৫৬ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

কর্মশালায় ব্যাংকের ব্যাংকের ডিএমডি নিয়ামত উদ্দিন আহমেদ, ভিপি সাদিয়া মবিন হান্নান, এসএভিপি মোহাম্মদ আরাফাত রায়হান, এভিপি মাহমুদ হাসান, এসএভিপি মোঃ বদিউজ্জামান প্রমূখ এ প্রশিক্ষক হিসেবে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

বক্তরা তাদের বক্তব্যে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করেন। শেখান কৌশল ।

প্রশিক্ষকরা এ প্রশিক্ষনে অর্জিত জ্ঞান কর্মজীবনে চর্চার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :