ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ার গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে যারা তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত, আহত ২ বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ  আমতলীতে হাত বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বাবার রাজিবপুরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত মার্কিন ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন  তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:১২ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার ১৪ নভেম্বর সকালে কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে নগরীর টাউন হল মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী শোভাযাত্রাটির উদ্বোধন করেন।

পরে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।

কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক মিয়ার সভাপতিত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানান। একই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতন জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো ডায়াবেটিস প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও উদ্যোগী করে তোলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :