সংবাদ শিরোনাম ::
রাজিবপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৪:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সাজু (৩৯) কে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ।
মঙ্গলবার আনুমানিক বেলা ২টায় ১৭ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, তাকে আগামী কাল জেল হাজতে প্রেরণ করা হবে।




















