ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : বরগুনা-৩ (আমতলী ও তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান তালুকদারের ১ম মৃত্যুবার্ষিকীকে দোয়া অনুষ্ঠানে বক্তব্যে তার রাজনৈতিক, আমতলী-তালতলীর উন্নয়নমূলক অবদানের কথা বলতে গিয়ে আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালাল উদ্দিন ফকির এ কথা বলেন।

মঙ্গলবার ১৭ নভেম্বর বিকেল ৩ টায় সাবেক সাংসদ মরহুম মতিয়ার রহমান তালুকদারের ১ম মৃত্যুবার্ষিকীতে তার নিজ বাড়িতে পারিবারিকভাবে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালাল উদ্দিন ফকির, বিএনপির সিনিয়র নেতা নাসির তালুকদার, অ্যাড, নুরুল ইসলা শানু, বিএনপি নেতা ফয়সাল তালুকদার উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ টারজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো:মিরাজ মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বশার লালন,তালতলী থানা ছাএদলের সাবেক সভাপতি মো: মামুন প্রমূখ!

উল্লেখ্য, ২০২৫ লালের ১৭ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ তার মৃত্যুর এক বছর পূর্ন হলো।

মতিউর রহমান তালুকদার ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে বরগুনা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর এক বছর পর তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। শেখ হাসিনা বরগুনা-৩ আসন ছেড়ে দিলে তিনি বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর মতিউর রহমান ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী থাকলেও দল তাকে মনোনয়ন দেয়নি। তিনি দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন।

বক্তারা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা মরহুম মতিউর রহমান তালুকদারের বর্নাঢ্য রাজনৈতিক ইতিহাস ও উন্নয়নমূলক অবদানের কথা তুলে ধরেন।মতিউর রহমান তালুকদারের মৃত্যুতে দক্ষিণাঞ্চলের জাতীয়তাবাদী পরিবার একজন জনপ্রিয় নেতাকে হারিয়েছে। দলের প্রতি তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তব্য শেষে মরহুম মতিয়ার রহমানের তালুকদারের জেষ্ঠ ছেলে আরিফ তালুকদার উপস্থিত সকলের সামনে তার ছোটভাই আশিক তালুকদারের হাত ধরে, তাদের পরিবার বিএনপি এবং সাধারণ জনগনের সুখে দু:খে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :